বাঁহাতি পেসার না থাকায় সমস্যা দেখছেন না সিমন্স
বাংলাদেশ চার পেসার নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। আর হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গে আছেন খালেদ আহমেদও। তাদের চারজনেরই পরিচয় ডানহাতি পেসার। স্কোয়াডে কোনো বাঁহাতি পেসার না থাকায় অনেকেই মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ।