বৃষ্টির দিনে শান্তর হাফ সেঞ্চুরি, ১১২ রানে এগিয়ে বাংলাদেশ
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি পেয়েছিলেন ২০২৩ সালের ২৮ নভেম্বর। বিশ্বকাপ শেষে দেশের মাটিতে পাওয়া সেঞ্চুরির পর থেকেই টেস্ট ক্রিকেটে ধুঁকছেন বাংলাদেশের অধিনায়ক। সেই সেঞ্চুরির পরের ৯ টেস্টে বাঁহাতি ব্যাটারের সেঞ্চুরি নেই একটিও। অবশ্য পঞ্চাশছোঁয়া একটি ইনিংস আছে শান্তর। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের শুরুর আগে নিজের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন।