বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সমীকরণ
সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হতো। এমন বাঁচা-মরার ম্যাচে তানজিদ হাসান তামিমের হাফ সেঞ্চুরির পর নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের স্পিনে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয় ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে দৌড়ে টিকে থাকলেন লিটনরা। বড় ব্যবধানে জিততে না পারায় কাজটা এখনো সহজ নয় বাংলাদেশের জন্য।