অঙ্কনের লড়াকু ইনিংসের পরও বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ
পচেফস্ট্রুমে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনটা বাংলাদেশের জন্য গেল কঠিন এক পরীক্ষায়। দিনের শুরুতে তিন উইকেটে ১৪৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৩৯ রানে। দলের হয়ে এক প্রান্ত আগলে রেখে লড়াই করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে তার ৯৭ রানের ইনিংসও ব্যবধান কমানোর জন্য যথেষ্ট হয়নি।