৩ ক্যাটাগরি থেকে বিসিবি নির্বাচনের মনোনয়ন নিলেন ৬০ জন প্রার্থী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে ২৭ সেপ্টেম্বর পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করেছে নির্বাচন কমিশন। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। যেখানে তিন ক্যাটাগরি থেকে পরিচালক পদে লড়াইয়ের জন্য মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।