‘চ্যাম্পিয়নদের বাতিলের খাতায় ফেলতে হয় না’, রোহিত-কোহলি ইস্যুতে পন্টিং
ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চূড়ান্ত মন্তব্য করার সময় এখনো আসেনি বলে মনে করছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। পারফরম্যান্সে ঘাটতি থাকলেও, কোহলি ও রোহিতের সামর্থ্য ও অভিজ্ঞতা দীর্ঘ মেয়াদে ভারতের কাজে দেবে, এমনটাই বিশ্বাস সাবেক এই তারকা ব্যাটারের।