নাহিদকে ছাড়াই অস্ট্রেলিয়ায় ২০ উইকেট নেবে বাংলাদেশ, বিশ্বাস শান্তর
২০২৬ সালটা স্বপ্নের মতোই কাটছিল নাহিদ রানার। টেস্ট, ওয়ানডে কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ, মাঠে নামলেই যেন বল হাতে ঝড় তুলছিলেন। এর মাঝেই ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজের সূচি চূড়ান্ত হবার পর অস্ট্রেলিয়ার মাটিতে নাহিদকে বোলিং করতে দেখার দিন গুনতে থাকেন সবাই। সেই নাহিদকে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে পাওয়া যাচ্ছে না। কিন্তু নাহিদকে না পেলেও বোলিং বিভাগে বাকিদের ওপর ভরসা রাখতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।