সব উইকেটই বিশেষ, তবুও স্মিথের উইকেটকে আলাদা করে রাখছেন হাসান
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনটা স্বপ্নের মতই করে নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১৯৮ রানে গুটিয়ে দেয়ার পর দিন শেষে এক উইকেটে ৯৬ রান তুলেছে বাংলাদেশ। দলের এমন দারুণ শুরুর মূল কারিগর হাসান মাহমুদ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৭ ওভারে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন এই পেসার। নিজের সবগুলো উইকেটকেই 'বিশেষ' বলছেন এই পেসার। যদিও আলাদা করেছেন স্টিভ স্মিথের উইকেটকে।