ঘরে জয়, বাইরে লড়াইয়ের মন্ত্রে বাংলাদেশের নতুন যাত্রা
স্বপ্নের বিশ্বকাপ, অথচ সেখানে গিয়ে ব্যর্থতার বলয়ে আটকে গেছে বাংলাদেশ। সপ্তাহ দুয়েকের বিরতি দিয়ে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামছে টাইগাররা। অনুশীলন দেখে অবশ্য বোঝার উপায় নেই ব্যর্থতার বলয়ে আটকে আছেন ক্রিকেটাররা। সেটা না হওয়াটাই অবশ্য দলের জন্য ভালো ব্যাপার। ম্যাচের আগের দিন অনুশীলনে ক্রিকেটাররা ছিলেন চনমনে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো আরও একটু বেশি।