স্কুল থেকে নতুন সাকিব-তামিমদের খুঁজে বের করতে চান বুলবুল
চট্টগ্রামে শুরু হয়েছে আঞ্চলিক ক্রিকেট ভিত্তিক একটি নতুন টুর্নামেন্ট, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক আকরাম খান ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিসিবির উদ্যোগে এই টুর্নামেন্টটি দেশের ক্রিকেট কাঠামোয় বিকেন্দ্রীকরণের একটি পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।