ক্রিকেটাররা এখন জিতলেই খুশি হয়ে যাচ্ছে না: বুলবুল
শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জিতল বাংলাদেশ দল। লিটন দাসের দলের এমন পারফরম্যান্সে গর্বিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড, টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররা একসঙ্গে নিজেদের কাজটা করছে বলেই এমন পারফরম্যান্স আসছে বলে মন্তব্য করেছেন তিনি। এ ছাড়া ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার ব্যাপারটিও মনে ধরেছে তার।