সিরিজ হেরেও বিশ্বকাপের ‘ভালো প্রস্তুতির’ তৃপ্তি পাচ্ছে নেদারল্যান্ডস
বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে শুরু থেকেই ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখে এসেছে নেদারল্যান্ডস। দলের নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই তারা বাংলাদেশ সফরে আসে। ফলে দলে অনেক ক্রিকেটার ছিলেন যাদের উপমহাদেশের মাটিতেই খেলার অভিজ্ঞতা ছিল না।