আদিলের সেঞ্চুরিতে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বাকি দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও বাংলাদেশের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি মালয়েশিয়া। আদিল বিন সিদ্দিকের ১৩৫ রানের দারুণ ইনিংসে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে কোনো লড়াই গড়তে না পারা মালয়েশিয়া গুটিয়ে যায় মাত্র ১৩২ রানেই। ২৩৭ রানের বিশাল জয়ে ওয়ানডে সিরিজে মালয়দের ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল।