ইনিংসটা আমার জন্য অনেক দরকার ছিল: শামীম
২০২৩ সালের ডিসেম্বরের পর থেকেই জাতীয় দলে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারী। বছরখানেক পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেই কার্যকরী ইনিংসে অবদান রেখেছেন বাঁহাতি এই ব্যাটার। নিজের ফেরার ম্যাচে ২৭ রানের ইনিংস খেলা শামীম জানিয়েছেন, নিজের ও দলের জন্য ইনিংসটা অনেক দরকার ছিল। সেই সঙ্গে সিরিজ জয়ে চোখ রাখছেন তিনি।