আইয়ারকে আরও সময় সময় দেয়ার আহ্বান ভারতের সহকারী কোচের

ইংল্যান্ড-ভারত সিরিজ
শ্রেয়াস আইয়ার
শ্রেয়াস আইয়ার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন শ্রেয়াস আইয়ার। শুরুতেই ধাক্কা খেয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ হাতছাড়া হয়েছে তাদের। এমন কঠিন সময়ে আইয়ারের পাশে দাঁড়িয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডাসকাটে।

তিনি আইয়ারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন। দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই আইয়ারকে অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে। তাই তড়িঘড়ি করে তাকে মূল্যায়ন করা ঠিক হবে না বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার ব্রিস্টলে চতুর্থ টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হ্যারি ব্রুক ও ফিল সল্ট অপরাজিত ১৪৬ রানের জুটি গড়ে ৩৭ বল হাতে রেখেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এর মধ্যে দিয়ে আইয়ারের অধিনায়কত্বে ভারতের ছয় টি টোয়েন্টিতে পাঁচটিতেই হারের স্বাদ পেয়েছে।

চতুর্থ টি টোয়েন্টির পর ভারতের সহকারী কোচ বলেন, ‘ভারতের মতো একটি দলের দায়িত্বে থাকলে সব সময় ভবিষ্যতের পরিকল্পনা করতে হয়। সূর্য দারুণ একজন নেতা ছিল। কিন্তু বয়সের বিষয়টি বিবেচনায় রেখে দুই বছর পরের দল নিয়েও ভাবতে হয়। সেই জায়গা থেকেই কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে।’

দর্শক ও সমালোচকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডাসকাটে আরও বলেন, ‘এ নিয়ে লাখো মতামত থাকবে। আয়ারল্যান্ডের কাছে দুটি ম্যাচ হারার পর ইংল্যান্ডেও ৩-০ পিছিয়ে থাকলে বাইরে থেকে বিষয়টি ভালো দেখায় না, সেটা আমি বুঝি। কিন্তু পুরো চিত্রটি একসঙ্গে দেখাও গুরুত্বপূর্ণ।’

হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহর মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনুপস্থিতিও দলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছে। এমনটাই ধারণা ডাসকাটের। তিনি আশাবাদী তারা ফিরলে ভারতীয় দল নিজেদের পুরনো চেহারায় ফিরবে।

তিনি বলেন, ‘আমরা দলে কিছু পরিবর্তন করেছি। হার্দিক ও জসপ্রিত দলের জন্য বড় পার্থক্য গড়ে দেয়। এখানে আমাদের দল কিছুটা ভিন্ন, অস্ত্রও আলাদা। একই সঙ্গে শ্রেয়াসকে অধিনায়ক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সময় দিতে হবে। খেলোয়াড়দেরও তার নেতৃত্বের ধরনে অভ্যস্ত হওয়ার সুযোগ প্রয়োজন।’

আরো পড়ুন: