ইংল্যান্ডকে উড়িয়ে রেকর্ড সপ্তম শিরোপা জিতল অস্ট্রেলিয়া

নারী বিশ্বকাপ
অস্ট্রেলিয়া নারী দল, ফাইল ফটো
অস্ট্রেলিয়া নারী দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল অস্ট্রেলিয়া। লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে তারা ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সপ্তমবারের মতো শিরোপা জিতেছে। ১০টি আসরের মধ্যে অস্ট্রেলিয়া আটবার ফাইনালে উঠে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে অন্য কোনো দলের একটির বেশি শিরোপা নেই।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৫০ রান তোলে। তবে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। এরপর রান তাড়ায় বেথ মুনি ও ফিবি লিচফিল্ডের দারুণ ব্যাটিংয়ে ১৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

২০০৯ সালে নিজেদের মাটিতে প্রথমবার শিরোপা জয়ের পর ইংল্যান্ড আরও চারবার ফাইনালে উঠলেও প্রতিবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে, ধারাবাহিক সাফল্যের মাধ্যমে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সবচেয়ে সফল দল হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করল অস্ট্রেলিয়া।

আগে ব্যাটিং করে ৩২ রানের মধ্যে দুই উইকেট হারায় ইংল্যান্ড। অ্যামি জোনস ৬ এবং ডানি ওয়াট হজ ৮ রানে বিদায় নেন। দলীয় ৬৭ রানে বোল্ড হন অ্যালিস কাপসে। ২০ বলে ২৩ রান করেন তিনি। দলীয় ৭০ রানে হিদার নাইটও বিদায় নেন।

ছয় বলে দুই রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কিম গার্থ। নাট স্কিভার ব্রান্টের ৫৩ বলে ৫৮ এবং ফ্রেয়া কেম্পের ২৮ বলে ৪৪ রানের দুটি অপরাজিত ইনিংসে মাঝারী মানের সংগ্রহ পায় দলটি।

লক্ষ্য তাড়া করতে নেমে জর্জিয়া ভোল ছয় বলে ৯ রান করে লরেন বেলের বলে বোল্ড হন। এরপর মুনি এবং লিচফিল্ড মিলে শতরানের জুটি গড়েন। ৩৫ বলে ৪৮ রান করে চার্লি ডিনের বলে বোল্ড হন লিচফিল্ড।

দলকে জয়ের কাছাকাছি নিয়ে এলবিডব্লিউ হন ৪৯ বলে ৬৪ রান করা মুনি। এলিস পেরির ১২ বলে ১৩ ও অ্যাশলে গার্ডনারের দুই বলে তিন রানের ইনিংসে জয় পায় অজিরা।

আরো পড়ুন: