বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। অভিজ্ঞ তিন ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী ও নোমান আলীকে এবার দলে রাখা হয়নি। বাদ পড়েছেন সাইদ শাকিলও।
দল ঘোষণার সময় নির্বাচক আকিব জাভেদ জানিয়েছেন, শাকিলকে শারীরিক সক্ষমতার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখা হয়নি। তবে ইংল্যান্ড সফরের আগে সে দলে যোগ দিতে পারবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচক কমিটি।
এই দলে ফিরেছেন মোহাম্মদ আলী ও আমির জামাল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার উবাইদ শাহ, বাঁহাতি স্পিনার আলি উসমান এবং মোহাম্মদ আওয়াইস জাফর।
উবাইদ শাহ পাকিস্তানের পরিচিত দুই পেসার নাসিম শাহ ও হুনাইন শাহর ছোট ভাই। অন্যদিকে কায়েদে আজম ট্রফির সর্বশেষ আসরে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আলী উসমান।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ ফজল, আলী উসমান, আজান আওয়াইস, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ আওয়াইস জাফর, মোহাম্মদ গাজি ঘৌরি, সাজিদ খান, সালমান আলী আঘা, শান মাসুদ ও উবাইদ শাহ।