৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
এসএলসি
এসএলসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাঁচ বছর পর আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে দলটি। রোববার এই সফরের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

আসন্ন এই সিরিজটি শুরু হবে ৩ জুন ওয়ানডে দিয়ে। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ ও ৮ জুন। ম্যাচগুলো মাঠে গড়াবে কিংস্টনের ঐতিহাসিক স্যাবাইনা পার্কে।

প্রথম টেস্ট শুরু হবে ২৫ জুন, আর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জুলাই। দুটি ম্যাচই হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৪ জুন।

শ্রীলঙ্কার সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল ২০২১ সালে, যেখানে দুই টেস্টই ড্র হয়েছিল। একই বছরে পরে শ্রীলঙ্কা সফরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেই সফরে দুই টেস্টই হেরে যায় সফরকারীরা।

২০২১ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে ম্যাচই হেরেছিল স্বাগতিকদের কাছে। ২০২৪ সালে শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে দুইটি ম্যাচ জেতে স্বাগতিকরা, আর একটি ম্যাচ জেতে ক্যারিবিয়ানরা।

আরো পড়ুন: