মেজর লিগ ক্রিকেটে গাজানফারের বদলি সাকিব

মেজর লিগ ক্রিকেট
সাকিব আল হাসান, ফাইল ফটো
সাকিব আল হাসান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আবারও মেজর লিগ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান। এএম গাজানফারের সাময়িক বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছে এমআই নিউইয়র্ক। ইতোমধ্যে দলটির সঙ্গে যোগও দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় নিয়মিত দেখা যাচ্ছে সাকিবকে। সামনে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়েও খেলার কথা রয়েছে তার।

এমআই পরিবারের সঙ্গে অবশ্য সাকিবের পরিচয় নতুন নয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগিতায় এমআই এমিরেটসের জার্সিতে খেলেছিলেন তিনি। এ ছাড়া গত মৌসুমে এই প্রতিযোগিতায় এলএ নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশি এই ক্রিকেটার।

তবে সেই আসরের পর নাইট রাইডার্স তাকে ধরে রাখেনি। ফলে নতুন মৌসুমে দলহীন ছিলেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি সাকিব।

যদিও জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা উঠেছে, তবে সেসব গুঞ্জন শেষ পর্যন্ত বাস্তব রূপ পায়নি। আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই তার ব্যস্ততার প্রধান ক্ষেত্র।

এমআই নিউইয়র্ক এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২১ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়। ডালাসে অনুষ্ঠিত সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়াশিংটন ফায়ারবার্ডস।

আরো পড়ুন: