মুহি-কাউসার-রুসাফির ফিফটিতে অনূর্ধ্ব-১৯ এর বড় জয়

গেম ডেভেলপমেন্ট ট্রফি
ছবিঃ বিসিবি
ছবিঃ বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আবদুল্লাহ আল মুহি, কাউসার আহমেদ ও রাকিবুল হাসান রুসাফির তিন ফিফটিতে ৭ উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে লড়াই গড়তে পারেনি অনূর্ধ্ব-১৭ দলের ব্যাটাররা। অধিনায়ক লরেঞ্জ রায় ফিফটির দেখা পেলেও পুরো ৫০ ওভার খেলে ১৭১ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৭ দল। ১১৫ রানের বিশাল জয় পায় অনূর্ধ্ব-১৯ এর যুবারা। গেম ডেভেলপমেন্ট ট্রফিতে তিন ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে অনূর্ধ্ব-১৯। অন্যদিকে তিন ম্যাচের সবগুলোতে হেরে টেবিলের তিন নম্বরে আছে অনূর্ধ্ব-১৭ দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ধীর স্থির শুরু করে অনূর্ধ্ব-১৭ দল। পাওয়ার প্লের ১০ ওভারে বিনা উইকেটে ৪৪ রান তোলেন দুই ওপেনার নূর এ আলম ও আবদুল্লাহ হিল গালিব। ৩৫ বলে ১ চারে ১৩ রান করা নূর এ আলমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অনূর্ধ্ব-১৯ এর মেহেরাব হোসেন সিজান।

তিন নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটার হাসান ১০ রান করে রান আউটের শিকার হন। ১৬ তম ওভারে ফিরে যান ওপেনার গালিব। ৪৩ বলে ৩০ রান করে রবিউল হাসানের শিকার হন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক লরেঞ্জ রায়। এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন তিনি। ৮৪ বলে ৫০ রান করে রুসাফির শিকার হন অনূর্ধ্ব-১৭ অধিনায়ক।

লরেঞ্জ আউট হবার পর একপ্রান্তে টিকে ছিলেন অলরাউন্ডার সুজন। ৭৭ বলে ৪৪ রান করে ৪৯ তম ওভারে ফিরে যান তিনিও । ইনিংসের শেষ বলে সিফাত আলির উইকেট হারিয়ে ১৭১ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৭। অনূর্ধ্ব-১৯ এর হয়ে রুসাফি তিনটি, শাকিল খান ও রবিউল হাসান অনিক দুইটি করে এবং রুবাই ইসলাম জীবন ও সিজান একটি করে উইকেট নেন।

এর আগে মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনার মুহি ও কাউসার শতরানের জুটি গড়ে বড় স্কোরে ভিত গড়ে দেন। ফিফটির দেখা পান দুইজনই। ১০৮ বলে ১১৫ রানের জুটি ভাঙেন অনূর্ধ্ব-১৭ দলের মুহিব জগিরদার। ৫২ বলে ৫৯ রান করা মুহিকে ফিরতি ক্যাচে ফেরান মুহিব।

মুহি আউট হবার পর বেশিক্ষণ টেকেননি কাউসারও। ৮৪ বলে ৫৯ রানের ইনিংস খেলে আফিপ হাসান লিখনের বলে আউট হন তিনি। মাঝে অনূর্ধ্ব-১৯ এর অধিনায়ক অদ্রিত ৪ রানে ফিরে যান। এরপর চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়েন রুসাফি ও রাকিব খান। অর্ধশতক তুলে নেন রুসাফি। ৭৪ বলে ৬৫ রানের ইনিংস খেলে মাজেদুল এর বলে বোল্ড হন তিনি। রাকিব করেন ৩৭ রান।

এরপর টেলএন্ডারদের ছোট ছোট অবদানে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৭ এর হয়ে মাজেদুল ৩ টি এবং লিখন,মুহিব, ইফতেখার ও ইমরান ভূঁইয়া একটি করে উইকেট নেন।

আরো পড়ুন: