অস্ট্রেলিয়া সিরিজের অবশিষ্ট টেস্ট ম্যাচটির পর সাউথ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের করে দুটি সিরিজ খেলবে বাংলাদেশ।
এই সাত টেস্ট ম্যাচের অন্তত পাঁচটিতে জিতলে ইতিহাস রচনা করা সম্ভব বাংলাদেশ দলের। ইতিহাস গড়া যেতে পারে চার ম্যাচ জিতলেও, সেক্ষেত্রে অন্য দলগুলোর পারফরম্যান্সেও নজর থাকতে হবে টাইগারদের। যদিও এতদূর ভাবতে চান না নাফিস। তিনি ম্যাচ ধরে ধরে জেতার পক্ষে।
নাফিস বলেন, 'বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন এটা খুব স্পষ্টভাবে বলেছে যে, আমরা প্রতিটি ম্যাচ ধরে ধরে জিততে চাই। কারণ আমাদের এর পরে আরও সাতটা টেস্ট ম্যাচ বাকি আছে। এখন এটা নিয়ে চিন্তা না করে আমার সামনে যে বর্তমানে যে টেস্ট ম্যাচটা আছে ওই ম্যাচ বাই ম্যাচ যদি যাওয়া যায়।'
'সমীকরণের জায়গায় সমীকরণ, আমরা গাণিতিক সমীকরণ জানি যখন মিলবে সেটা তখন মিলিয়ে যাবে। এখন এটা আপনি এক বছর দেড় বছর পরের একটা টুর্নামেন্টে কখন কী হবে এইটা বলে তো আর এখনই এটার নিয়ে কাজ করতে পারবেন না। কারণ আমরা পরিস্থিতির অনেক বেশি সামনে এগিয়ে যেতে চাই না।
বর্তমানে নজর দিলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন নাফিস, 'আমার কাছে মনে হয় যে বর্তমান নিয়ে যদি আমরা লক্ষ্য নির্ধারণ করি ভবিষ্যৎ ইনশাআল্লাহ উজ্জ্বল হবে।'