মঙ্গলবার হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিস। সেখানে বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়েছেন রিতু মনি। পাশাপাশি ৬ ধাপ এগিয়েছেন পেসার মারুফা আক্তার। সেই সঙ্গে পাঁচ ধাপ এগিয়েছেন নাহিদা আক্তার। গত সপ্তাহে বাংলাদেশ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছে। দুটিতেই বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।
এর মধ্যে ভারতের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।আ র সাউথ আফ্রিকার সাথে হার ৪ উইকেটে। দুই ম্যাচে ৩ উইকেট নিয়েছে ৭৫ নম্বরে জায়গা করে নিয়েছেন রিতু। দুটি উইকেট শিকার করেছেন মারুফা। আর তাতেই ৩৮তম স্থানে চলে এসেছেন বাংলাদেশের এই পেসার।
এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন রাবেয়া খান। তিনি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শ্রী চারানি। আর ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার জর্জ ভল।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার উপরে অধিনায়ক জ্যোতি। তিনি ১৯ নম্বরে। ভারত ও প্রোটিয়াদের বিপক্ষে ৩২ রান করেছেন তিনি। আর তাতেই এক ধাপ এগিয়েছে বাংলাদেশ অধিনায়ক। ৪ ধাপ উন্নতি করেছেন আরেক ব্যাটার সোবহানা মোস্তারি।
তিনি ২২ ও ৪২ রান করে ৪০ নম্বরে। ছয় ধাপ এগিয়েছেন শারমিন আক্তার। তার অবস্থান ৪৬ নম্বরে। এদিকে দারুণ ফর্মে থাকা জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ভারতের বিপক্ষে ৩৩ রানের ইনিংস খেলেছেন। তাতেই ৭ ধাপ উন্নতি করে সেরা একশতে জায়গা করে নিয়েছেন। তার অবস্থান ৯৬ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ক্যারিবিয়ান তারকা হেইলি ম্যাথিউস।