বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

বিসিবি নির্বাচন
তামিম ইকবাল, ফাইল ফটো
তামিম ইকবাল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্ব পালন করবে এই নির্বাচন কমিশন।

নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি এবং ভোটগ্রহণসহ পুরো প্রক্রিয়া প্রচলিত বিধি ও নীতিমালা অনুযায়ী সম্পন্ন করবে কমিশন।

বিসিবির বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন বোর্ড গঠনের লক্ষ্যে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে। ক্রিকেট অঙ্গনে নির্বাচনের সময়সূচি ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমিশন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

আরো পড়ুন: