বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগ্রেসরা। এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
ত্রিদেশীয় সিরিজ শেষে দলটি যাবে ইংল্যান্ডের লাফবরোতে। সেখানে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং মূল আসরের আগে সেরা সমন্বয় গড়ে তোলাই থাকবে এই প্রস্তুতি পর্বের লক্ষ্য।
আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা নিয়ে দল গঠন করেছে বিসিবি।
অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে সাজানো স্কোয়াডে রয়েছে বেশ কয়েকজন নিয়মিত মুখের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারও।
বাংলাদেশ নারী দল স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুরাইরিয়া ফেরদৌস ও তাজনেহার।