প্রথম টেস্ট শুরু হবে ৮ মে এবং চলবে ১২ মে পর্যন্ত। প্রতিদিন খেলা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে বিকেল ৫টায়। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সময়সূচি একই থাকবে। বিসিবির ওয়েবসাইট থেকে পাওয়া যাবে টিকিট। পাশাপাশি বিসিবির অ্যান্ড্রয়েড ও আইফোনের অ্যাপ থেকেও পাওয়া যাবে টিকিট। এরই মধ্যে ঢাকার ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি।
গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার এবং গ্র্যান্ড স্ট্যান্ড আপার উভয়ের মূল্য ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ মিডিয়া ব্লক, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ করপোরেট ব্লক এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ করপোরেট ব্লকের টিকিটের মূল্য ৩০০ টাকা।
ক্লাব হাউস সাউথ শহীদ মুস্তাক স্ট্যান্ড এবং ক্লাব হাউস নর্থ শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিট ৭৫ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।