থাকছে না কোনো সুপার লিগ। তবে সেখানে রেলিগেশন লিগ রাখা হয়েছিল। তবে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় এবারের আসরে থাকছে না কোনো রেলিগেশন।
আগামী ১১ জুন পর্যন্ত ডিপিএলের আসর চলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলের হাতেই উঠবে শিরোপা। মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মৌসুমে। ম্যাচগুলোতে রাখা হয়েছে রিজার্ভ ডেও। যদিও শুরুতে জানানো হয়েছিল রেলিগেশন লিগসহ এবারের ডিপিএলে ৬৯ ম্যাচ অনুষ্ঠিত হবে।
রেলিগেশন লিগ না হলেও তলানিতে থাকা দুই দল নেমে যাবে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে। দেশের শীর্ষ লিস্ট 'এ' মর্যাদার এই টুর্নামেন্টে অংশ নেবে ঢাকার শীর্ষস্থানীয় ১২টি ক্লাব।
যেখানে রয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাব। পাশাপাশি রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব।
পাশাপাশি আরও রয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স ধানমন্ডি স্পোর্টস ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস।