এবারের প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘জাতীয় দলের পাশাপাশি একজন আম্পায়ার বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবে যেটা গর্বের। বিশ্বকাপের মতো বড় মঞ্চে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে জেসির। খুব অল্প সময়ে দারুণ উন্নতি করেছে সে। আশা করি, ওয়ানডের থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশি ভালো করবে সে।’
২০২৫ সালের একদিনের বিশ্বকাপে জেসি মোট আটটি ম্যাচে দায়িত্ব পালন করেন। এর মধ্যে চারটিতে মাঠের আম্পায়ার, দুটি ম্যাচে টেলিভিশন আম্পায়ার এবং দুটি ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।
আগামী বিশ ওভারের বিশ্বকাপে আরও বেশি ম্যাচে দায়িত্ব পাওয়ার প্রত্যাশা জেসির, ‘বিশ্বকাপে আম্পায়ারিং করতে পারা দারুণ ব্যাপার। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও মেয়েদের আম্পায়ারের পুল ঠিক হয়েছে। টানা দুটি বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারা গর্বের। আমি ভালো করলে অন্যদের পথ সুগম হবে। শুনছি মেয়েদের এলিট প্যানেল গড়ে তোলার পরিকল্পনা আছে আইসিসির। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভালো করতে পারলে এলিট প্যানেলে বিবেচনা করতে পারে।’