১০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ছয় রানের মধ্যে অবশ্য দুই উইকেট হারায় বাংলাদেশ। আইরিশ জুইলিংয়ের বলে ফিরে যান চার বলে চার রান করা দিলারা আক্তার। রানের খাতা না খুলে সেইজার্সের বলে বোল্ড হন জুয়াইরিয়া ফেরদৌস।
দলকে পঞ্চাশের কাছাকাছি নিয়ে ফিরে যান শারমিন আক্তারও। ২৮ বলে ১৩ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। এরপর দলকে আর বিপদে পড়তে দেননি জ্যোতি এবং সোবহানা মোস্তারি।
দুজনের মিলে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন জ্যোতি। সোবহানা করেন ২৩ বলে অপরাজিত ৩৩ রান। ১৬.৪ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই দুজন।
এর আগে নাহিদার দাপটে খুব বেশি সুবিধা করতে পারেনি নেদারল্যান্ডস। ২৩ রানে পাঁচ উইকেট হারানো দলটিকে টেনে তোলেন। রবিনে রিজকে এবং সান্যা খুরানা। রবিনে ৪৫ বলে ৩৯ রান করেন।
৩৭ বলে ৪৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সান্যা। বাংলাদেশের হয়ে ১০ রান খরচায় তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদা। এ ছাড়া একটি করে উইকেট নেন মারুফা আক্তার, রাবেয়া খান এবং স্বর্ণা আক্তার।