আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ
আফগানিস্তান ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাশমতউল্লাহ শহীদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৩১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। বিকেলেই আফগানিস্তানের নতুন অধিনায়ক হিসেবে রহমত শাহর নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পাশাপাশি সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে রহমানউল্লাহ গুরবাজকে।