বিশ্বাসের প্রতিদান দিতে না পারলে কষ্ট হয়: অভিষেক
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার ছিলেন কিছুদিন আগেও। কিন্তু সাম্প্রতিক বাজে ফর্মে সেই শীর্ষস্থান হারিয়েছেন অভিষেক শর্মা। বাজে ফর্মের মাত্রা এতটাই যে সবশেষ চারটি ইনিংসে দুই অঙ্কে যেতে পারেননি আভিষেক। তবুও তার কাঁধ থেকে আস্থার হাত সরায়নি টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হবার পর মাত্র এক সিরিজের বাজে পারফরম্যান্সেই সাঞ্জু স্যামসনকে দল থেকে বাদ দেয়া হলেও অভিষেকের ওপর অগাধ আস্থা গৌতম গম্ভীরের কোচিং প্যানেলের। সেই আস্থার প্রতিদান দিতে না পারায় নিজের কষ্টের কথা লুকাতে পারেননি এই ব্যাটার।