বিশ্বকাপের আগেই সাউথ আফ্রিকার লোকসান ৩৩২ কোটি টাকা
সর্বশেষ অর্থ বছরে বড় অঙ্কের লোকসানের মুখ দেখেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। শনিবার জোহানেসবার্গে অনুষ্ঠিত সিএসএর ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা শেষে আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে দেখা গেছে, সর্বশেষ অর্থবছরে সিএসএর আয় কমে দাঁড়িয়েছে প্রায় ৬৪৬ কোটি টাকা। একই সময়ে দেশটির ক্রিকেট বোর্ডের লোকসান করেছে প্রায় ৩৩২ কোটি টাকা।