প্রয়োজনে ভারতকে বাড়তি নিরাপত্তা দেবে বিসিবি
২০২৫ সালে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত জাতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের টানাপোড়েনে সেটি স্থগিত হয়ে যায়। স্থগিত সিরিজটি চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজনের কথা রয়েছে। যদিও এই সফর নিয়ে সরকারের সবুজ সংকেত পাওয়া গেছে কিনা সে বিষয়ে এখনো পরিষ্কার করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে, বহুল আলোচিত এই সিরিজ নিয়ে আশাবাদী বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ। প্রয়োজনে ভারতের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিতের কথাও জানিয়েছেন তিনি।