সাইমন টফেলের চুক্তি বাতিল করল বিসিবি
বাংলাদেশের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের উন্নতির জন্য তিন বছরের চুক্তিতে পরামর্শকের দায়িত্ব নিয়েছিলেন সাইমন টফেল। তবে এক বছরের মাথায় টানা পাঁচবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ারের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।