'গত এক-দেড় বছরে স্পিনাররা সত্যিই দাপুটে পারফরম্যান্স করেছে'
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে ঝড়ো সূচনা পায় নিউজিল্যান্ড। পেস বোলাররা শুরুতে কিছুটা খরুচে হলেও মিডল ওভারে ঠিকই কিউইদের লাগাম টেনে ধরে বাংলাদেশের বোলাররা, বিশেষ করে স্পিনাররা। এমন ব্যাটিং বান্ধব উইকেটে বোলারদের ফিরে আসার মানসিকতাই বাংলাদেশকে ম্যাচে চালকের আসনে বসিয়েছে বলে বিশ্বাস করেন বাংলাদেশের অফ স্পিনার শেখ মেহেদী।