পাকিস্তানকে পেছনে ফেলে ওয়ানডেতে ৭ নম্বরে বাংলাদেশ
বার্ষিক হালনাগাদে আইসিসির নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের রেটিং এখন ৭৩। পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের রেটিং এখন ৭২। আইসিসির সর্বশেষ বার্ষিক হালনাগাদে পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে দলীয় র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।