হায়দরাবাদের নতুন অধিনায়ক মোহাম্মদ সিরাজ
রঞ্জি ট্রফিতে ২০২৬-২৭ মোসুমে হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সিরাজ। ১১ সেপ্টেম্বর অধিনায়ক হিসেবে ভারতীয় এই পেসারের নাম ঘোষণা করেছেন নির্বাচকরা। পাশাপাশি সহ-অধিনায়ক করা হয়েছে চামা মিলান্ডকে।
রঞ্জি ট্রফিতে ২০২৬-২৭ মোসুমে হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সিরাজ। ১১ সেপ্টেম্বর অধিনায়ক হিসেবে ভারতীয় এই পেসারের নাম ঘোষণা করেছেন নির্বাচকরা। পাশাপাশি সহ-অধিনায়ক করা হয়েছে চামা মিলান্ডকে।
জসপ্রিত বুমরাহ না থাকলে ভারতের পেস আক্রমণের গুরুদায়িত্ব থাকে মোহাম্মদ সিরাজের কাধে। গত বছর ইংল্যান্ড সফরে সবচেয়ে বেশি ধকল গেছে এই পেসারের ওপর দিয়ে। ৫ টেস্টে তিনি ১ হাজার ১১৩টি বল করেছেন। যা ১৮৫.৩ ওভারের সমান। সেই সিরিজে ২৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ছিলেন তিনি।
আগামী ৬ সেপ্টেম্বর ইষ্ট জোনের বিপক্ষে দুলীপ ট্রফির ফাইনাল খেলবে তিলক ভার্মার সাউথ জোন। টুর্নামেন্টের ফাইনালে সাউথ জোনের হয়ে খেলবেন মোহাম্মদ সিরাজ ও দেবদূত পাডিকাল। তবে তারা দুজন কাদের পরিবর্তে একাদশে ঢুকবেন সেটা এখনো নিশ্চিত নয়।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে পেসার মোহাম্মদ সিরাজকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দীর্ঘ আন্তর্জাতিক মৌসুমের আগে সিরাজকে পূর্ণ ফিট রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরাজের পরিবর্তে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা।
বিশ্বকাপ তো দূরের কথা, ভারতের টি-টোয়েন্টি দলের আশপাশেও ছিলেন না মোহাম্মেদ সিরাজ। বিশ্বকাপ চলাকালে তার পরিকল্পনা ছিল স্পেনে গিয়ে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখা। কিন্তু হার্শিত রানার চোটে টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিনই অপ্রত্যাশিতভাবে ভারতের বিশ্বকাপ দলে ডাক পান তিনি।
কাঁধের চোটে ইশান মালিঙ্গার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারার সংশয় ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেই সংশয়ই সত্যি হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ছিটকে গেলেন মালিঙ্গা। ডানহাতি পেসারের বদলি হিসেবে শ্রীলঙ্কার স্কোয়াডে যুক্ত হয়েছেন প্রমোদ মাদুশান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
২০২৩ সালের জুুনের পর ভারতের হয়ে টেস্ট খেলেননি মোহাম্মদ শামি। ডানহাতি এই পেসার শেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের মার্চে। চোট কাটিয়ে ফিরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলের দরজায় কড়া নাড়লেও শামিকে দলে রাখেননি নির্বাচকরা। সাউথ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ খোয়ানোর পর দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে ভারত। এমন হারের পর হরভজন সিং জানতে চেয়েছেন, শামিকে কেন খেলানো হচ্ছে না।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে দুর্দান্ত বোলিংয়ে ভারতকে জেতানোর পাশাপাশি ম্যাচসেরা হয়েছিলেন মোহাম্মদ সিরাজ। পুরো আগষ্ট জুড়ে ওই একটা ম্যাচই খেলেছিলেন ডানহাতি এই পেসার। ওই এক ম্যাচের পারফরম্যান্স দিয়েই নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসকে পেছনে আইসিসির আগষ্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সিরাজ।
গত আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে জায়গা পেয়েছেন তিনজন পেসার। তারা হলেন ভারতের মোহাম্মদ সিরাজ, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলস।
ইংল্যান্ড সফরে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন মোহাম্মদ সিরাজ। পুরো সিরিজে ভারতের এই পেসার ২৩টি উইকেট নিয়েছেন। এই সফরে ভারতের জন্য রীতিমতো একজন সিনিয়র পারফর্মার হিসেবে উঠে আসেন সিরাজ। বিশেষ করে সেই ম্যাচগুলোতে যেখানে জসপ্রিত বুমরাহ খেলেননি।
ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে জসপ্রিত বুমরাহ সব ম্যাচ না খেললেও সিরিজ ড্র করে ফেরে ভারত। ২-২ ব্যবধানে শেষ হওয়া এই সিরিজে ভারতের বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ সবচেয়ে বড় পারফর্মার ছিলেন। ২৩ উইকেট নিয়ে সিরিজের শীর্ষ উইকেটশিকারি হন এই ডানহাতি পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে টানা ৫ টেস্টেই খেলেছেন মোহাম্মদ সিরাজ। সিরিজ জুড়ে ১৮৫.৩ ওভার বোলিং করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ২৩ উইকেট। যা সিরিজে যে কোনো বোলারের মধ্যে সর্বোচ্চ। সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড গাওয়ার সিরাজের প্রশংসা করেছেন।