টি-টোয়েন্টি সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মার্শ
পাকিস্তান থেকে সিরিজ হেরে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের মতোই ধীর গতির উইকেটই হয়তো বাংলাদেশেও আশা করেছিল অজিরা। তবে, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে স্পোর্টিং উইকেট দিয়ে আতিথ্য দিয়ে কিছুটা চমকেই দিয়েছে। সেই উইকেটেও ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হলেও টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ভাগ্য বদলাতে চায় অজিরা। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ মিস করলেও টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বে ফিরে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মিচেল মার্শ।