রুটকে আবার অধিনায়ক করা ভুল সিদ্ধান্ত: বুচার
বেন স্টোকসের টেস্ট অবসরের পর জো রুটকে আবারও ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক করার সিদ্ধান্ত ভালো চোখে দেখছেন না সাবেক ইংলিশ ব্যাটার মার্ক বুচার। তার মতে, এই সিদ্ধান্ত ইংল্যান্ড ক্রিকেটকে আবারও পেছনের দিকে নিয়ে যেতে পারে। কারণ রুটের প্রথম অধিনায়কত্বের ব্যর্থতা থেকেই ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে বড় পরিবর্তনের সূচনা হয়েছিল।