স্টোকস অনুতপ্ত হলেও নিজের ভুল স্বীকার করেননি: আথারটন
নাইটক্লাব বিতর্কের জেরে সৃষ্ট আলোচনার মধ্যেই ইংল্যান্ডের টেস্ট দলে অধিনায়ক হিসেবে ফিরছেন বেন স্টোকস। কারফিউ ভঙ্গের ঘটনাটি দলের অনেকের ওপর প্রভাব ফেলেছে বলে দায়ও স্বীকার করে নিয়েছেন তিনি। তবে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল অ্যাথারটনের মতে, পুরো ঘটনার পরিণতির দায় স্টোকস স্বীকার করলেও তিনি নিজে কোনো ভুল করেছেন বলে মনে করেন না।