নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রিকেট কমপ্লেক্সে অনুশীলন পিচ নির্মাণ কার্যক্রমের শুভ সূচনা
বাংলাদেশ ক্রিকেটের তৃণমূল পর্যায়ের উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রিকেট কমপ্লেক্সে অনুশীলন পিচ নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির তত্ত্বাবধানে মঙ্গলবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।