স্বপ্ন শুধু স্বপ্ন ছুঁয়েছে...
“মন শুধু মন ছুঁয়েছে/ ও সেতো মুখ খুলেনি/ সুর শুধু সুর তুলেছে/ ভাষা তো দেয় নি।” তপন চৌধুরীর গলায় সোলসের সেই গানটা এখনও তরতাজা। আমাদের শৈশব থেকে কৈশোর পেরিয়ে গেছে। তবুও এই গানের মোহমায়া কাটেনি একটুও। প্রিয় মানুষের প্রতি আবেগ, মায়া, মমতা আর ভালোবাসার বহিঃপ্রকাশই যেন এই গান।