বিপিএল না হলে অনেক ক্ষতি হবে: হৃদয়
বিতর্কের পাশাপাশি নানান অব্যবস্থাপনাকে সঙ্গী করে বাংলাদেশে আয়োজিত হচ্ছে একের পর এক বিপিএলের আসর আয়োজন করা হয়েছে। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও বিপিএলকে এখনো একটা বিজনেস মডেল হিসেবে দাঁড় করাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ বিপিএলের পরে এসেও বিশ্ব জুড়ে প্রশংসা কুড়াচ্ছে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)।