এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব
সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ টাইগার্স। সাবেক জাতীয় ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলে জায়গা পেয়েছেন তুষার ইমরান, অলোক কাপালির মত সাবেক ক্রিকেটাররা। ৩০ জুলাই জাম্বিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশসহ মোট ছয়টি দল।