আমি তামিমকে বলেছি নির্বাচন করতে চাই না: সুজন
দীর্ঘদিন বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ৫ আগস্টের পর বিসিবির বেশিরভাগ পরিচালক পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন সুজনও। এরপর ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল বিসিবির দায়িত্ব নিয়েছিলেন। তবে বিসিবিতে কোনো দায়িত্বে ছিলেন না সুজন।