‘বল নষ্ট করেছে তিলক, প্রতিপক্ষ বুঝে গেছে অভিষেকের দুর্বলতা’
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। তবে দলের এই দাপুটে সাফল্যের মধ্যেও তিলক ভার্মার পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।