‘কিছু মানুষ কখনোই শিক্ষা নেয় না’- স্টোকসকে বোথামের খোঁচা
২০১৭ সালে ব্রিস্টলের নাইটক্লাবে মারামারিতে জড়িয়ে বিতর্কিত হয়েছিলেন বেন স্টোকস। তখন তিনি পাশে পেয়েছিলেন কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামকে। তবে এবার চেলসিতে নাইটক্লাব বিতর্কে ইংল্যান্ড অধিনায়কের আচরণকে কোনোভাবেই সমর্থন করতে পারছেন না বোথাম। স্টোকস পূর্বের ঘটনা থেকে শিক্ষা না নিয়ে বারবার একই ধরনের বিতর্কে জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বোথাম। এমন কান্ডের পর তদন্তে স্টোকস নির্দোষ প্রমাণিত হলেও তার দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন এই কিংবদন্তি।