কে জোরে মারছে বা কে বেশি রান করছে,সেসব নিয়ে ভাবি না: ইশান
ইংল্যান্ড সফরের হতাশা পেছনে ফেলে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে ভারত। সিরিজ জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন উইকেটরক্ষক ব্যাটার ইশান কিশান। সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে পুরো ভারত দলকে। সেই সাথে আয়ারল্যান্ডে ভারতের ম্যাচ হারের চেয়েও যেন বড় হয়ে উঠেছিল বৈভব সূর্যবংশীর অভিষেক ইস্যু। তবে, অন্য কেউ কত দ্রুত রান করছেন বা বাইরে তাকে নিয়ে কী আলোচনা চলছে এসব নিয়ে ভাবতে রাজি নন ইশান। তার কাছে ব্যক্তিগত ভাবমূর্তির চেয়ে গুরুত্বপূর্ণ দলের প্রয়োজন। তাই পরিস্থিতি বুঝে দায়িত্বশীল ব্যাটিংকেই নিজের মূল কাজ বলে মনে করেন ভারতীয় এই ব্যাটার।