স্পিন সহায়ক পিচ বানিয়ে অন্যায় করেনি পাকিস্তান, দাবি আফ্রিদির
পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্রিকেটের চেয়ে বেশি আলোচনায় ছিল পিচ। রাওয়ালপিন্ডি ও লাহোরে স্পিন-সহায়ক উইকেট তৈরি করে স্বাগতিকরা নিজেদের সুবিধা আদায়ের চেষ্টা করেছে বলে আলোচনা চলেছে পুরো সিরিজজুড়ে। তবে, পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির দাবি সব দলই নিজেদের ঘরের মাঠের সুবিধা আদায় করতে চায়, পাকিস্তানও সেই সুবিধা নিয়ে কোনো অন্যায় করেনি।