প্রসিধ-সুথারের দাপটের পর দিনুশার লড়াই
কলম্বো টেস্টের তৃতীয় দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে শ্রীলঙ্কা। তবে ভারতের নিয়ন্ত্রণ পুরোপুরি কেড়ে নিতে পারেনি স্বাগতিকরা। দিন শেষে ৮ উইকেটে ২৬৫ রান তুলেছে তারা। এখনো ভারতের চেয়ে ২৩৮ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। সোনাল দিনুশা ৮৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন, তাঁর সঙ্গে ৫০ বল খেলে ৮ রানে অপরাজিত লাহিরু কুমারা।