নতুন অধিনায়কের নেতৃত্বে টেস্ট দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী ২৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টেস্ট। নতুন টেস্ট অধিনায়ক রস্টন চেজের নেতৃত্বে ঘোষিত দলে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জোমেল ওয়ারিকান।